Showing posts with label খেলা. Show all posts
Showing posts with label খেলা. Show all posts

Saturday, 3 May 2025

এবার শচীনের রেকর্ড কেড়ে নিলেন সুদর্শন


 

এবারের আইপিএলে স্বপ্নের মতো এক আসর কাটাচ্ছেন সাই সুদর্শন। শুবমান গিল আর জস বাটলারের সঙ্গে মিলে গুজরাট টাইটান্সের টপ অর্ডারকে দিয়েছেন ইস্পাতের দৃঢ়তা। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও সে ছন্দটা ধরে রাখলেন তিনি। তাতে তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের কীর্তিকেও।
গেল বারের ফাইনালিস্টদের বিপক্ষে শুক্রবার রাতে ২৩ বলে ৪৮ রানের ইনিংস খেলেছেন তিনি। তাতে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন।

এই মাইলফলকটা ছুঁতে গিয়েই তিনি শচীনকে পেছনে ফেলেছেন। বনে গেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রান ছোঁয়া দ্রুততম ভারতীয়। তিনি এই কীর্তি গড়েছেন ৫৪ ইনিংসে। শচীন ২০০০ রান করতে খেলেছিলেন ৫৯ ইনিংসে।
বিশ্বরেকর্ডটা অবশ্য একটুর জন্য ভাঙা হয়নি তার। তিনি অবশ্য খুব কাছেই ছিলেন। ৫৩ ইনিংসে ২০০০ করে এই রেকর্ডটা দখলে রেখেছেন শন মার্শ। মাইলফলকটা ছুঁতে আর এক ইনিংস কম খেললেই রেকর্ডে ভাগ বসাতে পারতেন সুদর্শন।
২০২৫ আইপিএলে দারুণ ছন্দে আছেন সাই সুদর্শন। নিয়মিত রান করেই যাচ্ছেন, যার ফলে এবারের আইপিএলের শীর্ষ রান সংগ্রাহকের পুরস্কার অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে আছেন সবার আগে। চলতি আইপিএলে সবার আগে ৫০০ রান তিনিই ছুঁয়েছেন। ১০ ইনিংসে তিনি করেছেন ৫০.৪ গড়ে ৫০৪ রান। 
সুদর্শন এবারের আইপিএলে নিয়মিতই বড় জুটি গড়ছেন শুবমান গিলের সঙ্গে। যা গুজরাটের সাফল্যে বড় অবদানই রেখেছে। শুবমান, সুদর্শন আর বাটলার এবার গুজরাটের সিংহভাগ রান করেছেন। যার সুবাদে এবারের লিগ পর্বে একটা বড় সময় ধরে পয়েন্ট তালিকার শীর্ষ চারে থেকেছে দলটা। 
এবার গুজরাটের সামনে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করার চ্যালেঞ্জ। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দুইয়ে। ১১ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। তিনে থাকা বেঙ্গালুরু ১০ ম্যাচ খেলে তুলে নিয়েছে ১৪ পয়েন্ট।

জয়ে ফিরেও অস্বস্তিতে বাংলাদেশ


 

চট্টগ্রামে টার্নিং উইকেট, তিন স্পিনার নিয়ে একাদশ সাজানো, আর সেই পুরনো ফর্মুলায় ফিরে গিয়ে জয়—হ্যাঁ, বাংলাদেশ দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে হারিয়ে ঘরের মাঠে টানা ছয় ম্যাচের হারের বৃত্ত ভেঙেছে। কিন্তু প্রশ্নটা এখন জয় নয়—প্রশ্ন, আমরা কি আসলেই এগোচ্ছি, নাকি পুরনো নিরাপত্তার বৃত্তে ঘুরপাক খাচ্ছি?

সিরিজের প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর চট্টগ্রামে যে উইকেট বানানো হয়েছে, তা যেন সোজাসুজি একটা বার্তা—‘জিততেই হবে, যেভাবেই হোক’। ফলাফলও মিলেছে, কিন্তু এই জয়ের পেছনে যে পুরনো স্পিন-নির্ভর ফর্মুলা, তা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পেস আক্রমণ যে দৃঢ়তা অর্জন করছিল, তা যেন এক ম্যাচেই ধাক্কা খেল। স্পিন বান্ধব উইকেট, তিন স্পিনারের একাদশ—সবই মনে করিয়ে দিচ্ছে সেই সময়কে, যখন স্পিনই ছিল বাংলাদেশের একমাত্র অস্ত্র। সাবেক নির্বাচক হাবিবুল বাশার এরকম সিদ্ধান্তে হতাশ, ক্রিকবাজকে তিনি বলেই ফেললেন— ‘জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে এরকম উইকেট বানানো মানে, আমরা এখনো মানসিকভাবে বের হতে পারিনি পুরনো ধারা থেকে।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের বিপক্ষে স্পিন সহায়ক উইকেট বানানো স্বাভাবিক। কিন্তু জিম্বাবুয়ের মতো দলকে হারানোর জন্য যদি আবার সেই পথ বেছে নিতে হয়, তবে প্রশ্ন ওঠে—আমরা আসলেই এগোচ্ছি তো?’ একইসঙ্গে বিদেশের কন্ডিশনে আমাদের ব্যাটারদের মানিয়ে নেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একটা হার মানেই যদি পুরনো পথে ফিরে যাই, তাহলে উন্নয়ন কোথায়?’
বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন অবশ্য এই তত্ত্ব মানতে নারাজ। তার মতে, চট্টগ্রামের গরম ও ব্যাটিং সহায়ক উইকেট বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘জিম্বাবুয়েও এক অতিরিক্ত স্পিনার নিয়েই খেলেছে,’—উল্লেখ করেন তিনি। তার দাবি, জয় এসেছে ধৈর্য ও পরিকল্পনার ফসল হিসেবে, কেবল উইকেটের কারণেই নয়।


তাইজুল বল হাতে যেভাবে ফ্লাইটে ব্যাটারদের বিভ্রান্ত করেছে, তা কৃতিত্ব পাওয়ার যোগ্য,’—বলেছেন সালাহউদ্দিন। তিনি আরও জানান, পেসারদের প্রতি এখনও আস্থা আছে, যদিও বিপিএল ও ডিপিএল খেলার কারণে তাদের গতি কিছুটা কমে গেছে। সঠিক প্রশিক্ষণেই সেই গতি ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন তিনি।

এই সিরিজ জয় নিশ্চয়ই আত্মবিশ্বাস ফেরাবে বাংলাদেশকে, কিন্তু একইসঙ্গে উসকে দিয়েছে এক পুরনো প্রশ্ন—আমরা আসলেই উন্নয়নের পথে হাঁটছি, না পুরনো শেকড়েই আটকে আছি? স্পিন নির্ভরতা যদি বারবারই আশ্রয় হয়, তবে পেসারদের ভবিষ্যৎ কোথায়? সময় এসেছে, শুধু জয় নয়, ভাবারও—আমরা ক্রিকেটে কোন পথে চলছি।

মেসির দেশে ৭.৪ মাত্রার ভূমিকম্প!


 

লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা ও চিলি উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (২ মে) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। 
স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এরপর চিলি তাদের মেগালেন প্রণালীর পুরো এলাকায় সুনামির সতর্কতা জারি করে। সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে এমন সতর্কতা দিয়ে চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ সেবা অ্যান্ট্রার্টিক অঞ্চলের সৈকত এলাকা থেকে সব মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। 
তবে আর্জেন্টিনার পক্ষ থেকে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। এছাড়া প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতিরও কোনো তথ্য পাওয়া যায়নি।

Tuesday, 15 April 2025

সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মেসি ও রোনালদো


 ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোু দুজনেই এখনো মাঠ কাঁপাচ্ছেনআর তাদের মধ্যকার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেয়েছে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে। সামপ্রতিক ম্যাচে সৌদি প্রো লিগে আলরিয়াদের বিপক্ষে জোড়া গোল করে রোনালদো নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন ৯৩৩তে। অন্যদিকেকনকাকাফ চ্যাম্পিয়নস লিগে ইন্টার মায়ামির হয়ে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে জোড়া গোল করে মেসির মোট গোল হয়েছে ৮৫৭।

পরিসংখ্যানে মুখোমুখি মোট গোল (ক্লাব ও দেশ মিলিয়ে):ক্রিস্টিয়ানো রোনালদো৯৩৩ গোল (,২৭২ ম্যাচে),লিওনেল মেসি৮৫৭ গোল (,০৯২ ম্যাচে)। রোনালদো বয়সে কিছুটা বড় ৪০ পেরিয়েও দুর্দান্ত খেলছেনএবং তার লক্ষ্য ১ হাজার গোল ছোঁয়া। মেসি বর্তমানে ৩৭ বছর বয়সেতাই সময়ের হিসেবে কিছুটা এগিয়ে আছেন তিনি। দুজনই তাদের ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে গোলের পর গোল করে গেছেনএবং এই প্রতিযোগিতা এখনো শেষ হয়নি। সর্বকালের সেরা পাঁচ গোলদাতাক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল৯৩৩ গোললিওনেল মেসি (আর্জেন্টিনা৮৫৭ গোলজোসেফ বিকান (অস্ট্রিয়া৮০৫ গোল,রোমারিও (ব্রাজিল৭৭২ গোলপেলে (ব্রাজিল৭৫৭ গোল। রোনালদো ও মেসি ইতিমধ্যেই সব পুরনো রেকর্ড ভেঙে ফেলেছেন। ১৯৩০৫০এর দশকে খেলা জোসেফ বিকান ছিলেন এতদিনের রেকর্ডধারীএখন সে জায়গায় রোনালদো এবং মেসি একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন। তবে কে হবেন সবার সেরাএখনো নিশ্চিত করে বলা কঠিনকে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি গোল করে ফুটবল ইতিহাসে নিজের নাম লেখাবেন সবার ওপরে। তবে এটুকু নিশ্চিতএই যুগসেরা দুই কিংবদন্তির এমন অসাধারণ প্রতিযোগিতা আর সহজে দেখা যাবে না।

Monday, 14 April 2025

সিলেটে শুরু হলো জিম্বাবুয়ে সিরিজের অনুশীলন


 পাকিস্তানের মাটিতে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ দল। তবে সহসা আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নতুন মিশন শুরু করতে যাচ্ছে টাইগাররা। সেই সিরিজকে সামনে রেখে গতকাল থেকে সিলেটে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। প্রথমে গত ১২ এপ্রিল থেকে ক্যাম্প শুরুর কথা থাকলেও একদিন পিছিয়ে তা গতকাল থেকে শুরু করা হয়। যদিও প্রথম দিনের ক্যাম্‌েট সব ক্রিকেটারকে পাওয়া যাযনি। কারন ঢাকা প্রিমিয়ার লিগ এর ম্যাচ চলছে এখনো। যদিও এই লিগের ম্যাচ শেষ করে প্রথম ধাপে সিলেটে গিয়েছে কয়েকজন ক্রিকেটার। প্রথম দিনের ক্যাম্পে অংশ নিয়েছেন যারা তারা হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ততাইজুল ইসলামমমিনুল হকমাহিদুল ইসলাম অঙ্কনমুশফিকুর রহিমনাহিদ রানাখালেদ আহমেদহাসান মাহমুদ দলের বাকি ৭ ক্রিকেটার গত রাতের মধ্যেই সিলেটে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। ক্যাম্পে জাতীয় দলের সব ক্রিকেটারকে পাওয়া না গেলেও প্রধান কোচ ফিল সিমন্স ছাড়াও ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং পুরো কোচিং প্যানেল। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে সিলেট থেকে। আগামীকাল ১৫ এপ্রিল বাংলাদেশে এসে পৌছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ঢাকা থেকে তারা যাবে সিলেটে। আগামী ২০ এপ্রিল প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর সিরিজের চট্টগ্রামের সাগরিকাস্থ বীরশ্রেষ্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হচ্ছে। এদিকে দীর্ঘ দিন পর টেস্ট ক্রিকেটে খেলতে নামা বাংলাদেশ দল ঘোষনা করা হয়েছে এরই মধ্যে। সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে অভিজ্ঞ এবং তরুনদের। বলা যায় একেবারে পুরো শক্তির দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও সিরিজে কোন ধরনের পরীক্ষা নীরিক্ষা চালাতে চায়না বাংলাদেশ দল। কারন ঘরের মাঠের এই সিরিজ জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরুটা করতে চায় বাংলাদেশ দল। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন তারা প্রতিপক্ষ জিম্বাবুয়েকে মোটেও খাটো করে দেখতে চায়না।

কারন সফরকারী জিম্বাবুয়েও আসছে শক্তিশালী দল নিয়ে। তারাও সিরিজে হারতে চায়না। তবে এই সিরিজে লিটন দাশ খেলতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারন পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে লিটন দাশ পড়েছেন ইনজুরিতে। সে ইনজুরি কাটিয়ে লিটন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরতে পারবে কিনা সেটা জানতে অপেক্ষা করতে হবে তার ইনজুরির ধরন দেখার পর। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারনে ছিলেননা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের দলে। তার আগে থেকেই তিনি ভুগছিলেন ফর্মহীনতায়। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দলে তিনি ফিরেছেন অধিনায়ক হিসেবে। তার চাইতেও বড় কথা ঢাকা প্রিমিয়ার লিগে বেশ ভাল ফর্মে ছিলেন শান্ত ব্যাট হাতে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেবেন শান্ত তেমনটাই আশা করছেন টিম ম্যানেজম্যান্ট। এ বছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ন সিরিজ রয়েছে বাংলাদেশ দলের। দেশে এবং দেশের বাইরে এসব সিরিজেও ভাল করতে চায় টাইগাররা।

প্রিমিয়ার লিগে ফেরার পথ কঠিন হচ্ছে হামজা চৌধুরীর


 সপ্তাহ দুয়েক আগেও হামজা চৌধুরী এবং তার দল শেফিল্ড ইউনাইটেড ছিল দুর্দান্ত ছন্দে। ইংলিশ চ্যাম্পিয়নশিপে ক্রিস ওয়াইল্ডের দল ছিল সরাসরি প্রিমিয়ার লিগে ফেরার কক্ষপথে। তবে টানা তিন ম্যাচ হেরে বেশ অনেকটা বিপাকেই পড়ে গিয়েছে শেফিল্ড ইউনাইটেড। সবশেষ হেরেছে ঘরের মাঠে প্লিমাউথের কাছে। ২১ গোলের সেই হারের ফলে প্রিমিয়ার লিগে ফেরার পথও কঠিন হচ্ছে হামজার জন্য। প্লিমাউথের ঘরের মাঠে প্রথম লিড নিয়েছিল শেফিল্ডই। জেসেরুন রাকসাকি’র গোলে ১০ তে এগিয়ে যায় শেফিল্ড। পরে অবশ্য ৮১ মিনিটে মোহাম্মদ তিজানি এবং রায়ান হার্ডির গোলে ২১ গোলের জয় নিশ্চিত করে স্বাগতিক প্লিমাউথ। এই হারের পর চ্যাম্পিয়নশিপে টানা তিন হার নিশ্চিত হয়েছে দলটির জন্য। অক্সফোর্ড এবং মিলওয়ালের বিপক্ষে ১০ গোলে হারের পর প্লিমাউথের কাছে এই হারে সরাসরি প্রিমিয়ার লিগে ফেরা অনেকটাই কঠিন হচ্ছে শেফিল্ডের জন্য। শীর্ষে থাকা লিডস ইউনাইটেড এবং বার্নলি দুই দলেরই পয়েন্ট ৮৮। যেখানে সমান ম্যাচ খেলা শেফিল্ডের পয়েন্ট ৮৩। শেষ ৫ লিগ ম্যাচে নিজেদের সেরা দুইয়ে আনতে না পারলে খেলতে হবে প্লেঅফ। সেখান থেকে আসতে হবে প্রিমিয়ার লিগে। এদিকে লোনের মেয়াদ শেষে লেস্টার সিটিতে ফিরলেও প্রিমিয়ার লিগে খেলা অনিশ্চিত থেকে যাচ্ছে হামজার জন্য। ৩২ ম্যাচে মোটে ১৮ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আছে লেস্টার। খুব নাটকীয় কিছু না ঘটলে প্রিমিয়ার লিগে টিকে থাকা হচ্ছে না লেস্টার সিটির। তারাও অবনমিত হবে চ্যাম্পিয়নশিপ ফুটবলে। আর লেস্টার যদি হামজাকে দলে ফিরিয়ে আনেতবে হামজার ঠিকানা চ্যাম্পিয়নশিপেই থেকে যাবে। সেক্ষেত্রে কেবল শেফিল্ডের হয়ে প্রিমিয়ার লিগে ফিরতে পারলে এবং শেফিল্ড তাকে দলে ধরে রাখলেই আগামী মৌসুমে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে দেখা যাবে বাংলাদেশের হামজা চৌধুরীকে।

Tuesday, 7 January 2025

যে দুই দেশে পাকিস্তান শুধু হারে আর হারে


 লোকে বলে পাকিস্তান অননুমেয়, ধারাবাহিক নয়। হতে পারে। যদি সেটা হয়ও, দু-একটা ক্ষেত্রে তো ব্যতিক্রম তো থাকেই। টেস্টে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের জন্য সেই ব্যতিক্রম জায়গা।

১৯৯৯ সাল থেকেই সেখানে ধারাবাহিক ফল উপহার দিচ্ছে পাকিস্তান। ধারাবাহিক হলেও ফল অবশ্য পক্ষে যাচ্ছে না। মানে হেরে যাচ্ছে একের পর এক টেস্টে।

পরিসংখ্যানটা কেমন জানেন? এই সময়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলেছে ৩০টি, যেখানে হেরেছে ২৯টিতেই। একমাত্র জয়টি এসেছে ২০০৭ সালে পোর্ট এলিজাবেথ টেস্টে, ইনজামাম-উল-হকের নেতৃত্বে।

পাকিস্তানকে এই লম্বা সময়ে নেতৃত্ব দিয়েছেন অনেকেই। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, মিসবাহ-উল-হক, আজহার আলীরা পারেননি। পরশু রাতে দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ হওয়া টেস্ট সিরিজের নেতৃত্ব যিনি ছিলেন, সেই শান মাসুদও পারেননি। এবারের সফরে পাকিস্তান হেরে গেছে ২-০ ব্যবধানে

অস্ট্রেলিয়াতেও সর্বশেষ টেস্ট সিরিজের নেতৃত্ব ছিলেন শান মাসুদ। ২৬ বছরেই যেখানেই জয়ের দেখা নেই, সেখানে শান মাসুদের অধীনে সিরিজের ফল কী, তা আলোচনা করার প্রয়োজন কী!

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান টেস্ট হেরেছে টানা ১৭টি। যা প্রতিপক্ষের মাঠে টানা টেস্ট হারার রেকর্ড। যে রেকর্ড নিকট ভবিষ্যতে ভাঙার সম্ভাবনা নেই। রেকর্ডটি আদৌ ভাঙবে কি না, সেই প্রশ্নও আছে। এই রেকর্ড ভাঙলে হয়তো আবার পাকিস্তানই ভাঙতে পারে। কীভাবে?

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্ট হারায় প্রোটিয়াদের মাটিতে পাকিস্তানের টানা হার এখন ৯টি, যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সমান ৯টি করে প্রতিপক্ষের মাঠে হার আছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টানা হারের লজ্জা অস্ট্রেলিয়ায় আর বাংলাদেশের নিউজিল্যান্ডে। ২০১৯ সালে নিউজিল্যান্ডে টানা ৯ ম্যাচ হেরে রেকর্ডের দ্বিতীয় স্থানে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হয় বাংলাদেশ। ২০২২ সালের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুই টেস্টটা জিতে বেরিয়ে আসে টানা হারের সেই বৃত্ত থেকে।

তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহীকে হারালো বরিশাল


 বিপিএলের সিলেট পর্বে শুভসূচনা করেছে ফরচুন বরিশাল। গতকাল তারা ১৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে হারিয়ে দেয় দুর্বার রাজশাহীকে। টসে হেরে প্রথমে ব্যাট করা রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে বরিশাল ১৭.৩ ওভার খেলে ৩ উইকেটে ১৬৯ রান তুলে নেয়। মূলত তামিমের অনবদ্য ঝড়ো ব্যাটিংশৈলী বরিশালের জয় ত্বরান্বিত করে। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নামা বরিশাল তাদের উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনে। তামিমের সাথে পাঠানো হয় প্রিতম কুমারকে। কিন্তু প্রিতম ফিরেছেন চতুর্থ ওভারেই। ৯ বলে ৩ রান করে মোহর শেখের বলে বোল্ড হন প্রিতম। এরপর কাইল মায়ার্সকে নিয়ে ৪১ রান যোগ করেন তামিম। মোহর শেখের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন মায়ার্স। ১১ বলে ২৪ রানের ইনিংসে ৩টি চার এবং ২টি ছক্কা মারেন মায়ার্স। এ ম্যাচেও ব্যর্থ হন তাওহিদ হৃদয়। ফিরেছেন ১৪ বলে ১৩ রান করে। তবে দলকে টেনে নিয়ে যান তামিম। তুলে নেন এবারের বিপিএলে নিজের প্রথম হাফ সেঞ্চুরি। এরপরও থামেননি তামিম। দলকে জয় উপহার দিয়েই মাঠ ছাড়েন তিনি। ৪৮ বলে ১১টি চার এবং ৩ ছক্কায় অপরাজিত ৮৬ রান করেন তামিম। তাকে যোগ্য সহায়তা দেন মুশফিকুর রহিম। ২৪ বলে ৩৪ রান তোলেন তিনি ৪টি চার এবং ১টি ছ্‌ক্কার সাহায্যে। তামিমমুশফিক জুটি ৪র্থ উইকেটে ৪৫ বলে ৭৬ রান যোগ করেন। ম্যাচ সেরা হন তামিম ইকবাল। মোহর শেখ ২টি এবং জিসান আলম ১টি উইকেট লাভ করেন। এর আগে টসে হেরে ব্যাট করতে নামা দুর্বার রাজশাহী ৩০ রানে প্রথম উইকেট হারায়। ১৬ বলে ২২ রান করা মোহাম্মদ হারিসকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন তানভীর ইসলাম। দ্বিতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন জিসান আলম এবং অধিনায়ক এনামুল হক বিজয়। ফাহিম আশরাফ ভাঙেন এজুটি। তিনি ফেরান ২৭ বলে ৩৮ নরান করা জিসান আলমকে। তিনটি করে চার এবং ছক্কা মেরেছেন জিসান। এরপর তৃতীয় উইকেটে এনামুল হক এবং ইয়াসির আলি রাব্বি মিলে যোগ করেন ৪৮ রান। বেশ ভালই এগুচ্ছিলেন এদুজন। শাহীন শাহ আফ্রিদি এসে ভাঙেন এজুটি। তার শিকার ২৩ বলে ৩৭ রান করা ইয়াসির আলি রাব্বি। ২টি চারের পাশাপাশি ৩টি ছক্কা মেরেছেন রাব্বি। অধিনায়ক এনামুল হককেও ফেরান শাহীন শাহ আফ্রিদি। রাজশাহী অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৫টি চারের সাহায্যে ৩৯ রান। শেষ দিকে বার্লের ১১ বলে ১০ আর আকবর আলির ৯ বলে ১৫ রানের সুবাধে ১৬৮ রান করে দুর্বার রাজশাহী। ফরচুন বরিশালের পক্ষে ২০ রানে ২টি উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি।

Monday, 30 December 2024

আজ টিভিতে যা দেখবেন (৩১ ডিসেম্বর ২০২৪


 

বছরের শেষ দিনে বিপিএলে আছে দুটি ম্যাচ। এ ছাড়া আরবীয় উপসাগরীয় কাপ ফুটবলের দুটি সেমিফাইনাল আজ।

বিপিএল 🏏

খুলনা টাইগার্স–চিটাগং কিংস
দুপুর ১২টা 📺গাজী টিভি ও টি স্পোর্টস

রংপুর রাইডার্স–সিলেট স্ট্রাইকার্স
বিকেল ৫টা 📺গাজী টিভি ও টি স্পোর্টস

বিগ ব্যাশ লিগ 🏏

অ্যাডিলেড স্ট্রাইকার্স–পার্থ স্করচার্স
দুপুর ২–১৫ মিনিট 📺স্টার স্পোর্টস ২

আরবীয় উপসাগরীয় কাপ ⚽

১ম সেমিফাইনাল
সৌদি আরব-ওমান
রাত ৮-৩০ মিনিট 📺ইউরোস্পোর্ট

২য় সেমিফাইনাল
কুয়েত–বাহরাইন
রাত ১১–৪৫ মিনিট 

Sunday, 29 December 2024

রান তাড়ার লড়াইয়ে ভারত, অস্ট্রেলিয়ায় টেস্টে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড


 টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে—এমন একটা গুঞ্জন আছে। তবে টেস্টের মতো টেস্ট হলে উল্টোটাও ঘটে। মেলবোর্ন (এমসিজি) টেস্টের কথাই ধরুন। দর্শক উপস্থিতির নতুন রেকর্ড হয়েছে চলমান এই বক্সিং ডে টেস্টে। এই পাঁচ দিনের মধ্যে এমসিজির গেট দিয়ে খেলা দেখতে ঢুকেছেন ৩,৫০,৭০০ এর বেশি দর্শক, অস্ট্রেলিয়ায় যা কোনো টেস্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। ১৯৩৭ সালে এমসিজিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার টেস্টে ৩,৫০,৫৩৪ দর্শক উপস্থিতির রেকর্ড টপকে গেছে এবারের বক্সিং ডে টেস্ট।

মেলবোর্নে আজ পঞ্চম দিনে জয়ের জন্য ৩৪০ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। ৩ উইকেটে ৩৩ রান নিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে গিয়েছিল সফরকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের সংগ্রহ ৩ উইকেটে ৮৬। ব্যাট করছিলেন যশস্বী জয়সোয়াল (৫২) ও ঋষভ পন্ত (১৪)। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ জানিয়েছে, পঞ্চম দিনে প্রথম সেশনে এরই মধ্যে ৫১,৩৭১ জন দর্শক এসেছেন এমসিজিতে। বিকেলের সেশনে দর্শক আরও বাড়বে।


১৯৩৭ সালের ১ জানুয়ারি এই এমসিজিতেই ডোনাল্ড ব্র্যাডম্যানের অধিনায়কত্বে গাবি অ্যালেনের ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। ছয় দিনের সেই টেস্টে ৩৬৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়াই। সেই ছয় দিন মিলিয়ে এমসিজিতে ৩,৫০,৫৩৪ জন দর্শক হয়েছিল।

এবার এমসিজিতে বক্সিং ডে টেস্টে প্রথম দিনে দর্শক উপস্থিতি ৮৭,২৪২ জন, দ্বিতীয় দিনে ৮৫,১৪৭, তৃতীয় দিনে ৮৩,০৭৩, চতুর্থ দিনে ৪৩,৮৬৭ এবং পঞ্চম দিনে এ পর্যন্ত ৫১,৩৭১ জন। সংখ্যাটা যে আরও বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এমসিজিতে চতুর্থ দিনের তুলনায় পঞ্চম দিনে বেশি দর্শক উপস্থিতি এর আগে কখনো দেখা যায়নি।


এক টাকাও না পেয়ে বিপিএল খেলতে নামছেন ক্রিকেটাররা


 এবারের বিপিএল নতুন। অবশ্যই নতুন কারণ, একাদশ বিপিএল এর আগে হয়নি। হয়েছে প্রথম থেকে দশম বিপিএল। টুর্নামেন্টের টাইটেল স্পনসর নতুন, একেবারেই নতুন দুটি ফ্র্যাঞ্চাইজিও আছে এবার। নতুন করে হয়েছে থিম সংও।

এত নতুন সত্ত্বেও তারুণ্যের উৎসবের অংশ এবারের বিপিএল ‘ওই নতুনের কেতন’ ওড়াতে পারছে না। বলা যাচ্ছে না যে পরিবর্তিত সময়ের যে বিপিএলটা আজ মাঠে নামছে, আসলেই পুরোনো জঞ্জালমুক্ত হয়ে শুরু হচ্ছে তা।

মাঠের খেলা যদিও আজই শুরু হচ্ছে, তবু এমন আশা করা কঠিন যে, এই বিপিএল শেষ পর্যন্ত ভবিষ্যতের জন্য একটি সুশৃঙ্খল বিপিএলের উদাহরণ হয়ে থাকবে। কারণ, আগের দশটি আসরে যে বিতর্কটা বিপিএলের গায়ে লেগে ছিল, এবারও সেটা নিয়েই শুরু হচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।বিপিএল নিয়ে মূল অভিযোগের জায়গা, ফ্র্যাঞ্চাইজিগুলো টাকাপয়সা ঠিকভাবে দেয় না। না বিসিবিকে, না খেলোয়াড়দের। এবারও আর্থিক খাতে সেই বিশৃঙ্খলা রেখেই শুরু হচ্ছে টুর্নামেন্ট।

নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে পাওনা টাকার ৫০ শতাংশ দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের।

আজ দুপুর ১টা ৩০ মিনিটে নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর সঙ্গে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। অথচ কাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়ন দলই একটি টাকা দেয়নি তাদের ক্রিকেটারদের। দলের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রিকেটার নিশ্চিত করেছেন এই তথ্য।কোনো টাকা পাননি প্রথম ম্যাচের আরেক দল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররাও। দলের এক ক্রিকেটার প্রথম আলোকে বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি থেকে বলেছে ২-১ দিনের মধ্যে টাকা দিয়ে দেবে। দেখি দেয় কি না।’ একই অবস্থা অন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজিরও।

অথচ নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে পাওনা টাকার ৫০ শতাংশ দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন দিয়ে দিতে হবে আরও ২৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ টাকা দিতে হবে টুর্নামেন্ট শেষে।

Saturday, 28 December 2024

ভারতের বিপদ বাড়ল অস্ট্রেলিয়ার শেষ উইকেট–জুটিতে

   অস্ট্রেলিয়ার দশম উইকেট জুটি ৫৫ রান যোগ করে অবিচ্ছিন্ন। 
 


দিনের শেষ বল। বোলার যশপ্রীত বুমরা, এরই মধ্যে যাঁর ঝুলিতে ৪ উইকেট। হাতের বলটাও নতুন, মাত্রই নেওয়া হয়েছে। আর ব্যাটিংয়ে নাথান লায়ন, অস্ট্রেলিয়ার ১০ নম্বর ব্যাটসম্যান। দ্বিধাগ্রস্ত হয়ে ব্যাট বাড়ালেন লায়ন, বল ব্যাটের কানায় লেখে তৃতীয় স্লিপের পাশ দিয়ে চলে গেল বাউন্ডারিতে। হতাশায়, আক্ষেপে আর অসহায়ত্বে মাথা নিচু করে হাঁটুতে দু হাত রাখলেন বুমরা। ইস! একটুর জন্য...।

দিনের শেষ বলের পর বুমরার প্রতিক্রিয়া আসলে ভারতের সারা দিনের প্রতিচ্ছবি। ম্যাচ নাগালেই থাকা, কিন্তু একটুর জন্য সেটা আবার ফসকে যাওয়া। মেলবোর্ন টেস্ট ভারতের নাগাল থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, সেটি এখনই বলা যাবে না। তবে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের চতুর্থ দিন শেষে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে চলে গেছে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২২৮ রান নিয়ে দিন শেষ করা স্বাগতিকেরা এখন ৩৩৩ রানে এগিয়ে। আগামীকাল শেষ দিনে অস্ট্রেলিয়া যদি আর কোনো রান নাও যোগ করে, রান তাড়ায় ভারতকে বড় চ্যালেঞ্জেরই মুখোমুখি হতে হবে।

ক্রিকেট বিপিএল টিকিটের দাম কত, কোথায়, কীভাবে পাওয়া যাবে


 বিপিএলের একাদশ আসর শুরু হচ্ছে সোমবার। প্রথম দফায় খেলা হবে ঢাকায়, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এর পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও হবে বিপিএলের ম্যাচ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্টেডিয়ামে গ্যালারির অবস্থানের ভিত্তিতে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা দামের টিকিট কিনতে পারবেন দর্শক। টিকিট কেনা যাবে অনলাইন এবং ব্যাংকের মাধ্যমে।

বিসিবি জানিয়েছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট ১১ ধরনের টিকিট ছাড়া হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। আর সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য। গ্র্যান্ড স্ট্যান্ড ও ইস্টার্ন গ্যালারির অবস্থান পিচের দুই পাশে। বোলিং ও ব্যাটিংয়ের প্রান্ত স্টেডিয়ামের সাউথ ও নর্থ অংশে। এ দুটি অংশের গ্যালারিগুলোতে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দামের টিকিট পাওয়া যাবে।

এ সব টিকিট কেনা যাবে আজ বিকেল ৪টা থেকে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগামীকাল উদ্বোধনী ম্যাচের দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টা থেকে।

অনলাইনে টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd থেকে। আর ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।

Friday, 27 December 2024

মেলবোর্ন টেস্টে চার ব্যাটারের হাফ সেঞ্চুরি প্রথম দিনেই তিনশ ছাড়িয়ে গেছে অস্ট্রেলিয়া


 ম্যাচের কেবল তৃতীয় ওভার চলছিল। জাসপ্রিত বুমরাহকে রিভার্স র‌্যাম্প শট খেলার চেষ্টা চালালেন স্যাম কনস্টাস। ভয়ঙ্কর এই পেসারের পরের ওভারে চেষ্টা করলেন রিভার্স স্কুপ খেলার। দুই দফায়ই ব্যাটে লাগাতে পারলেন না তিনি। তবে দমে না গিয়ে বুমরাহর পরের ওভারে স্কুপ ও রিভার্স স্কুপে দুই চার ও এক ছক্কায় টেস্ট ক্রিকেটে নিজের আগমনী বার্তা দিলেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার। ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি উপহার দিয়েছেন কনস্টাস। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন উসমান খাজামার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। প্রথম চার ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটে ৩১১ রান নিয়ে বঙিং ডে টেস্টের প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। দিনের সবচেয়ে আলোচিত নাম কনস্টাস ২ ছক্কা ও ৬ চারে ৬৫ বলে খেলেন ৬০ রানের ইনিংস। ৫২ বলে পঞ্চাশ ছুঁয়ে গড়েন অস্ট্রেলিয়ান ওপেনারদের মধ্যে টেস্ট অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড। সিরিজে প্রথম ফিফটিতে ৬ চারে ৫৭ রান করেন আরেক ওপেনার খাওয়াজা। লাবুশেনের ব্যাট থেকে আসে ৭ চারে ৭২ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান স্মিথ ১ ছক্কা ও ৫ চারে ৬৮ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেন। অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এদিন টেস্ট অভিষেক হয় কনস্টাসের। ১৯ বছর ৮৫ দিন বয়সে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেই তোলপাড় ফেলে দেন ডানহাতি এই ব্যাটসম্যান। বিশেষ করেবুমরাহর বিপক্ষে তার ব্যাটিং ছিল চোখ ছানাবড়া হয়ে যাওয়ার মতো। এই বুমরাহর বিপক্ষে প্রথম তিন টেস্টে চারবার আউট হয়ে বাদ পড়েন ন্যাথান ম্যাকসুয়েনিযার জায়গায় খেলছেন কনস্টাস। বুমরাহর বিপক্ষে প্রথম ১৮ বলে কেবল ২ রান করা কনস্টাস পরের ১৫ বলে নেন ৩২ রানসিরিজ জুড়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভোগানো এই পেসারের ষষ্ঠ ওভারে দুই চার ও এক ছক্কায় ১৮ রান নেন তিনি। ৪৪ টেস্টের ক্যারিয়ারে এক ওভারে এত রান আগে কখনও দেননি বুমরাহ। দিনের আরেকটি ঘটনা নিয়ে হচ্ছে তুমুল চর্চা। দশম ওভার শেষে ক্রিজের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কনস্টাসকে ‘ইচ্ছাকৃতভাবে’ ধাক্কা দেন ভিরাট কোহলি। ভারতীয় ব্যাটিং গ্রেটের এমন অশোভন আচরণের পরই বুমরাহর উপর ঝড় বইয়ে দেন কনস্টাস। টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ৮৯ রানে প্রথম উইকেট হারায়। ৬০ রান করে ফিরেন অভিষিক্ত কনস্টাস। এরপর লাবুশেনকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন খাওয়াজা। তাদের দুইজনের ৬৫ রানের যুগলবন্দিতে ফাটল ধরে ১০১ বলে ফিফটি করা খাওয়াজার বিদায়ে। বুমরাহ শর্ট বল পুল ঠিকমতো করতে পারেননি তিনি। ব্যাটের আগায় লেগে ধরা পড়েন মিডউইকেটে। স্মিথকে নিয়ে আরেকটি পঞ্চাশ ছোঁয়া জুটি উপহার দেন লাবুশেন। ১১৪ বলে ফিফটি করা ব্যাটসম্যানকে বিদায় করেন ওয়াশিংটন সুন্দর। ভাঙে ৮৩ রানের জুটি। আগের দুই টেস্টে সেঞ্চুরি করা ট্রাভিস হেডকে এবার রানের খাতাই খুলতে দেননি বুমরাহ। পরের ওভারে মিচেল মার্শকে ফিরিয়ে দেন বুমরাহ। অ্যালেক্স কেয়ারিকে নিয়ে দিনের খেলা শেষ করার পথেই ছিলেন স্মিথ। কিন্তু শেষ বেলায় আকাশ দিপের বাড়তি লাফিয়ে ওঠা বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন কেয়ারিভাঙে ৫৩ রানের জুটি। দিনের বাকিটা প্যাট কামিন্সকে নিয়ে কাটিয়ে দেন স্মিথ।

Thursday, 26 December 2024

মেলবোর্ন টেস্ট কনস্টাসকে কোহলির ধাক্কা নিয়ে তোলপাড়

ঘটনা আজ এমসিজি টেস্টের প্রথম দিনে ১০ম ওভার শেষে। মোহাম্মদ সিরাজের শেষ বলে সিঙ্গেল নিয়ে ওভারটি শেষ করার পর হাতের গ্লাভস খুলতে খুলতে অন্য প্রান্তের সতীর্থ ব্যাটসম্যান উসমান খাজার দিকে যাচ্ছিলেন অভিষিক্ত স্যাম কনস্টাস। তখন উল্টো দিক থেকে বল হাতে এগিয়ে আসছিলেন বিরাট কোহলি। অনেকটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ১৯ বছর বয়সী কনস্টাসের দিকে এগিয়ে এসে তাঁর কাঁধে ধাক্কা মারেন কোহলি। হেঁটে যাওয়ার পথে কাঁধে ধাক্কা লাগার পর দুই খেলোয়াড়ের কেউ কাউকে ছাড় দেননি। উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে। পরিস্থিতি বুঝতে পেরে খাজা গিয়ে দুজনকে শান্ত করার চেষ্টা করেন। প্রথমে কনস্টাসকে কিছু একটা বলার পর কোহলির কাঁধে হাত রাখেন খাজা। ততক্ষণে মাঠের আম্পায়ারেরাও এসে পরিস্থিতি শান্ত করেন।

Tuesday, 24 December 2024

ভারত–অস্ট্রেলিয়ার শেষ দুই টেস্টে আছে বাংলাদেশও

বোর্ডার গাভাস্কার ট্রফিতে থাকছে বাংলাদেশও! মাঠের ক্রিকেটে তো আর থাকা সম্ভব নয়, থাকছে অন্যভাবে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ দুই টেস্টেই আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। আগামীকাল শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্টে তিনি থাকবেন টিভি আম্পায়ার হিসেবে। এরপর ৩ জানুয়ারি শুরু হওয়া সিডনি টেস্টে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা।বাংলাদেশের এই আম্পায়ার সর্বশেষ ডারবানে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। ডারবান টেস্টে তাঁর আম্পায়ারিং বেশ প্রশংসিতও হয়েছে। সেই ম্যাচে শরফুদ্দৌলার সিদ্ধান্তের বিপক্ষে ৮ বার রিভিউ নেওয়া হলেও একটি সিদ্ধান্ত বদল হয়নি। এরপর সিরিজের পরের ম্যাচে গেবেখায় ছিলেন টিভি আম্পায়ার। গত অক্টোবরে পাকিস্তান–ইংল্যান্ড ৩ ম্যাচ টেস্ট সিরিজের দুই ম্যাচে ফিল্ড আম্পায়ার ও এক ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার। জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। এটি ছিল বিদেশের মাটিতে তাঁর প্রথম নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সিরিজ।

ইঁদুরও জ্বালাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে

থিয়েটার অব ড্রিমস’ বা স্বপ্নের রঙ্গশালা বলা হয় ওল্ড ট্রাফোর্ডকে। ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ কত ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী। সেই মাঠই নেতিবাচক কারণে আবারও আলোচনায়। গত মে মাসে ওল্ড ট্রাফোর্ডের ছাদ ফুটো হয়ে বৃষ্টির পানিতে গ্যালারির একাংশ ভেসে যাওয়ার ভিডিও এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাক জোগায়। সম্প্রতি ওল্ড ট্রাফোর্ডের মিডিয়া কনফারেন্স রুমে কোচ রুবেন আমোরিমের সংবাদ সম্মেলনে সামনের সারিতে বসা সাংবাদিকদেরও ভিজিয়ে দেয় সিলিংয়ের ফুটো বেয়ে পড়া পানি। এ ঘটনাও কম সমালোচনার জন্ম দেয়নি। মাঠের খেলায় ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড এবার ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ। ওল্ড ট্রাফোর্ডে ইঁদুরের উপদ্রবের কারণে ক্লাবটির খাবারের স্বাস্থ্যবিধির মান সর্বোচ্চ পাঁচ থেকে দুই রেটিংয়ে নামিয়ে দেওয়া হয়েছে। সমস্যায় জর্জরিত ক্লাবটি ওল্ড ট্রাফোর্ড পুনর্নির্মাণ করবে, নাকি নতুন কোনো স্টেডিয়াম বানাবে, সেটিও বিবেচনা করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এসব তথ্য জানিয়েছে।

Search This Blog

Powered by Blogger.